এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক দিনকাল-এর সিলেট ব্যুরো প্রধান, স্থানীয় দৈনিক শুভ প্রতিদন-এর ব্যবস্থাপনা সম্পাদক, নিবন্ধিত অনলাইন পোর্টাল দৈনিক আজকের সিলেট-এর নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীকে চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক প্রকাশ্য দিবালোকে বাসায় ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি ও হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব,সিলেট।  শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ প্রতিক্রিয়া জানানো হয়।   ক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, সদস্য এম আলী হোসাইন ও মোঃ নজরুল ইসলাম।  সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সংবাদকর্মীর বাসায় গিয়ে হুমকি ও হামলার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এমন ন্যাক্কারজনক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 October 2026

সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব

বিস্তারিত কমেন্টে