এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী বরাবরে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র স্মারকলিপি পেশ

Daily Jugabheri
প্রকাশিত 23 November, Monday, 2026
দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী বরাবরে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র স্মারকলিপি পেশ

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার উন্নয়নে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশ বাস্তবায়নে সিলেট-১ আসনের এমপি এবং সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীর সিলেট সফরকালে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে এই সুপারিশ জানানো হয়।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত আন্তরিকতার সাথে স্মারকলিপি গ্রহণ করে বলেন, আমি সিলেট-১ আসনের এমপি হলেও দক্ষিণ সুরমার উন্নয়নেও সচেষ্ট। আপনাদের দেয়া স্মারকলিপি পর্যবেক্ষণ করে যেখানে যা প্রয়োজন, ইনশাল্লাহ্ তা বাস্তবায়নে আমি পিছপা হবো না।

ব্যক্তিগত নয়, জনস্বার্থে স্থানীয় সমস্যার বিষয়গুলো তুলে ধরায় তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর সহযোগে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, দেলোয়ার হোসেন রানা, হাজী এমডি মোঃ ফুল মিয়া, আনোয়ার হোসেন জুবায়ের, মোঃ ছয়ফুল আলম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 November 2026

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী বরাবরে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র স্মারকলিপি পেশ

বিস্তারিত কমেন্টে