
যুগভেরী ডেস্ক ::: সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির বিট-৩ এর উপদেষ্টা মো. শামীম আহমদ চৌধুরীর মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীকে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত সিলেট-১ আসনের জালালাবাদ থানাধীন বানাগাও ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা আতাউর রহমানের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেকের টাকা হস্তান্তরকালে মো. শামীম আহমদ চৌধুরী বলেন, সমাজের অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগ রোগীর চিকিৎসায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসুস্থ মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক দুবারের সিনিয়র সহ-সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, সিলেট মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমি, ক্যান্সার আক্রান্ত আতাউর রহমান এবং তাঁর পরিবারের সদস্য রুফিয়া খাতুন ও তানিয়া খাতুন প্রমুখ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন