এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 minutes
আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

যুগভেরী ডেস্ক ::: সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভা পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, প্রভাষক মাকসুদ আলম, আয়াত আলী প্রিন্স, আহবায়ক কমিটির সাবেক সদস্য ঝলক আচার্য্য ও আশিকুর রহমান আশিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এড. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সদিউল ইসলাম প্রমুখ।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 November 2026

আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে