এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের পৃথকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।

সোমবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে সাতটার দিকে নগরের মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ (১৮)। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার। আটককৃতদের মধ্যে বাকী চারজনই শিশু। তাদের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরেকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 November 2026

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু

বিস্তারিত কমেন্টে