এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম

Daily Jugabheri
প্রকাশিত time ago 11 hours
আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম

যুগভেরী ডেস্ক :::সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত থাকার কারণে ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুপারিশক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 November 2026

আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম

বিস্তারিত কমেন্টে