এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কদমতলী থেকে যুবক নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত 23 August, Saturday, 2025
কদমতলী থেকে যুবক নিখোঁজ

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ অভীক নাগ (২৮) দক্ষিণ সুরমার মোমিনখলার এনাম মিয়ার বাসার ভাড়াটিয়া ও সিলেটের আঞ্চলিক নাটকের অভিনেতা ও সাবেক ব্যাংকার অশোক কুমার নাগের ছেলে। গত ১৯ আগষ্ট অভীক নাগের পিতা অশোক কুমার নাগ দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং-৯৭২। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার পুত্র অভীক নাগ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ দরিয়া শাহ মাজার গেইট সংলগ্ন এইম ইন লাইফ নামক মাদকাসক্ত মানসিক চিকিৎসা সহায়তা কেন্দ্রে খন্ডকালীন চাকুরী করে আসছে। গত ১৭/০৮/২০২৫ ইং বিকাল ৫ টা ২২ মিনিটের সময় অভীক নাগ সেখান হতে মোমিনখলার বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে এইম ইন লাইফ এর কর্মচারী পলাশ অশোক নাগকে মোবাইলে জানান অভীক নাগ আপনার বাসায় গিয়াছে কি ? তখন আমি বলি আমার ছেলে এখনও পৌঁছায় নাই। পরবর্তীতে আমি আমার ছেলেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজা খোঁজি করেও তার সন্ধান পাইনি। নিখোঁজের সময় অভীক নাগের পরনে-কালা টাওজার ও কালো গেঞ্জি ছিলো, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে, বয়স-২৮, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা-৫ ফুট ৫ ইঞ্চি। কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি অভীক নাগের সন্ধান পেলে ০১৩০০-৬২৮৫০৯ নং মোবাইল নাম্বরে যোগাযোগের জন্য আহবান জানানো হচ্ছে। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 August 2025

কদমতলী থেকে যুবক নিখোঁজ

বিস্তারিত কমেন্টে