এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

বৃহত্তর সদর এসোসিয়েশন ইউকে-র মহান বিজয় দিবস উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত ১৭ ডিসেম্বর, বুধবার, ২০২৫
বৃহত্তর সদর এসোসিয়েশন ইউকে-র মহান বিজয় দিবস উদযাপন

লন্ডনে বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউকে-র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষ্যে বিজয়ের প্রথম প্রহরে ওল্ডহ্যামের স্হানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাদিকুর রহমানের সভাপতিত্বে ও নরুল ইসলাম সোহাগের পরিচালনায় আলোচনা সভায় একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, নাজমুল ইসলাম , লিয়াকত মিয়া, তাজ উদ্দিন, মিয়া আমির হুসেন মজনু, রফিক আলী, মোহাম্মদ আব্দুল মতীন প্রমুখ। পরিশেষে আতিক উল্লাহ আকাশের পক্ষ থেকে বৃহত্তর সদর এসোসিয়েশন ইউকে-র সকল সদস্য ও সিলেটবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন