এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

বেলাল আহমদ, মিডল‍্যান্ডস (ইউকে) থেকে :

যুক্তরাজ্যের লন্ডনে গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের রমফোর্ডের একটি রেস্টুরেন্টে দুই পর্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল শুকুর আহমেদ। সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আলম সভা পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন রব্বানী।

সভায় স্বাগত বক্তব্য দেন সভাপতি আব্দুল শুকুর আহমেদ। পরে সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও ট্রেজারার মনোয়ার আহমেদ তাদের নিজ নিজ প্রতিবেদন ট্রাস্টিদের সামনে উপস্থাপন করেন।

প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন সংগঠনের ট্রাস্টি ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম, ট্রেজারার রওশন উদ্দিন, মাহবুব আলম, মঈনুল ইসলাম, ফখরুল ইসলাম, মো. মাহবুব আলম, গুলজার হোসেন, ফরিদ উদ্দিন, আবুল আজাদ শেবুল ও আবুল ফাওয়াহ।

বক্তারা বলেন, গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে নিজ নিজ এলাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্ম ও প্রবাসীদের কাছে তুলে ধরা প্রয়োজন। এতে নতুন প্রজন্ম তাদের শিকড় ও নিজ এলাকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পাঁচজন ট্রাস্টি সালেহ আহমেদ, রওশন উদ্দিন, ফরিদ উদ্দিন, আবুল আজাদ শেবুল ও গুলজার হোসেনকে। নতুন কমিটি গঠনের আগে অনারারি ট্রাস্টি শিব্বির আহমেদ, অনারারি ট্রাস্টি বদরুল হক এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল তাদের মতামত তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 October 2026

দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন

বিস্তারিত কমেন্টে