এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইউকেতে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
ইউকেতে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেলাল আহমদ, মিডল‍্যান্ডস (ইউকে) থেকে :

জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ‍্যের পূর্ব লন্ডনের ইলফোর্ডে সেমিনারের আয়োজন করেছে অ্যাডভোকেসি ফর গ্রিন এনার্জি।
সম্প্রতি লন্ডন এর একটি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান সংগঠক সৈয়দ ইকবালের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান,অধ্যাপক শাহাদুজ জামান,ব্যারিস্টার আল মোস্তাকিম ও ড. ইমতিয়াজ আহমেদ।

তাঁরা জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া এবং এ সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।সাম্প্রতিক তাপপ্রবাহ এবং নেপালে বরফধসের ঘটনায় প্রাণহানির প্রেক্ষাপটে শোক প্রস্তাব পাঠ করেন সৈয়দা তামান্না।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাহাব আহমেদ, মোস্তফা কামাল মিলন, তাহুর সাঈদ ও আরাফ আহমেদ। সেমিনারের বিভিন্ন পর্বে আলোচকদের পরিচয় করিয়ে দেন মেডিকেল শিক্ষার্থী নাবিহা, সৈয়দা সুবর্ণা, রিমঝিম আহমেদ ও সৈয়দা ফিলজা।

সেমিনারের পাশাপাশি শিশুদের অংশগ্রহণে জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। কাজী কল্পনার পরিচালনায় পরিবেশবিষয়ক গানের আসর অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।এ ছাড়া শিশুদের জলবায়ুবিষয়ক চিত্রকর্ম প্রদর্শনী এবং শিশুদের গ্রীষ্মকালীন জলবায়ুবিষয়ক কর্মশালা সম্পর্কে আলোচনা করেন হ্যারিপ্রিয়া। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।আলোচনা, সংগীত ও শিশুদের পরিবেশবিষয়ক কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এ সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তি ও সমাজের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 October 2026

ইউকেতে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে