
গত বৃহস্পতিবার (৪জুন) সন্ধ্যায় পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন এর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিন
অতিথি গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,সম্মাননা ক্রেস্ট প্রদান করায় আজ আমি অত্যন্ত আনন্দিত। এলাকার উন্নয়নে অতীতের মতো প্রবাসীদের সহযোগিতা সবসময় তরান্মিত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমাদ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক সানিয়ান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শফি উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী, নিবার্হী সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী,ক্লাব সদস্য সালাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীরা সমাজ ও শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা সাত্যিই প্রশংসনীয়। আগামীতেও তাদের সেই অবদান অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন