এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

গত বৃহস্পতিবার (৪জুন) সন্ধ্যায় পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন এর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিন

অতিথি গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,সম্মাননা ক্রেস্ট প্রদান করায় আজ আমি অত্যন্ত আনন্দিত। এলাকার উন্নয়নে অতীতের মতো প্রবাসীদের সহযোগিতা সবসময় তরান্মিত থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমাদ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক সানিয়ান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শফি উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী, নিবার্হী সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী,ক্লাব সদস্য সালাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীরা সমাজ ও শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা সাত্যিই প্রশংসনীয়। আগামীতেও তাদের সেই অবদান অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ জুন ২০২৬

পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

( বিস্তারিত কমেন্টে ) ভিজিট করুন- www.jugabheri.com