এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

মোগলাবাজার থানার এসআই নূর শাহিন বেপরোয়া, ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে শ্রমিককে ঢুকালেন থানার লকাপে ! (ভিডিওসহ)

Daily Jugabheri
প্রকাশিত time ago 56 minutes
মোগলাবাজার থানার এসআই নূর শাহিন বেপরোয়া, ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে শ্রমিককে ঢুকালেন থানার লকাপে !   (ভিডিওসহ)

যুগভেরী রিপোর্ট
সিলেট জেলার মোগলাবাজার থানার এস আই নূর শাহিনের বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও নিরীহ মানুষকে হয়রানীর করার অভিযোগ উঠেছে। ৫ জুন রাতে মোগলাবাজার থানা এলাকার কুশিঘাট থেকে সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. হিরনকে আটক করে মোগলাবাজার থানায় নিয়ে যান এসআই নূর শাহিন। মো. হিরনের কাছে একটি মোবাইল সেট পাওয়ার অজুহাত দেখিয়ে তাকে ধরে নিয়ে যান থানায়। তাৎক্ষণিক রাতেই সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় মোবাইলের কাগজপত্রসহ হিরণ যে দোকান থেকে মোবাইল সেট ক্রয় করেছে, সেই দোকানদারকেও সাথে নিয়ে থানায় হাজির হন। তাতেও এসআই নূর শাহিনের মন গলেনি, তিনি ওসির দোহাই দিয়ে থানা লকাপে আটক করে রাখেন মো. হিরণকে। এ ব্যাপারে সরেজমিন মোগলাবাজার থানায় রাত সাড়ে তিনটায় উপস্থিত হয়ে থানার ডিউটি অফিসার এসআই শামীমকে প্রশ্ন করলে তিনি এ প্রতিবেদককে জানান, এসআই নূর শাহিন মো. হিরণ কে আটক করে নিয়ে এসেছেন, ওসি সাব সকাল ৯ টায় ট্রেনিং এ যাবেন, তার আগে সকাল ৮ টায় সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের থানায় উপস্থিত হতে বলেন। এ ব্যাপারে এসআই নূর শাহিনের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় বলেন, এসআই নূর শাহিন সম্পূর্ণ অন্যায়ভাবে হিরণকে থানায় আটকে রেখেছেন, ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে তিনি এমনটি করেছেন বলে ক্ষোভের সাথে জানান বাবলু হোসেন হৃদয়, বর্তমান পুলিশ কমিশনারের কাছে এসআই নূর শাহিনের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মো. হিরন থানার লকাপে আটক ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুন ২০২৬

মোগলাবাজার থানার এসআই নূর শাহিন বেপরোয়া, ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে শ্রমিককে ঢুকালেন থানার লকাপে ! (ভিডিওসহ)

www.jugabheri.com