এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

কালের কণ্ঠ-এর সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু হাফিজ স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আবু বকর সিদ্দিক চৌধুরী ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের বাসিন্দা এবং নুরুল হক চৌধুরীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ছাতক ছাতক উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ যোগদানের আগে তিনি বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে সুনাম অর্জন করেছেন। জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য গণমাধ্যমে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

প্রতিক্রিয়ায় আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, “কালের কণ্ঠের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রশাসন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ছাতক উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “কালের কণ্ঠের মাধ্যমে ছাতক উপজেলার জনজীবনের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।”

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন