এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয় ও বহনে নিষেধাজ্ঞা

Daily Jugabheri
প্রকাশিত ০৩ জুন, বুধবার, ২০২৬
সিলেটে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয় ও বহনে নিষেধাজ্ঞা

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সুইচ গিয়ার চাকু (Switch Gear Knife) ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত মঙ্গলবার (০২ জুন) এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুইচ গিয়ার চাকুর সব ধরনের লেনদেন, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৩ জুন ২০২৬

সিলেটে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয় ও বহনে নিষেধাজ্ঞা

( বিস্তারিত কমেন্টে ) ভিজিট করুন- www.jugabheri.com