এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন

যুগভেরী ডেস্ক ::: শেকড়ের টানে, প্রাণের মেলায় চলো যাই, স্মৃতির আঙিনায়। এই শ্লোগান কে সামনে রেখে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের পুনর্মিলনী ২০২৬ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৫ই জুন, শুক্রবার বিকেল ৩ ঘটিকায় পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান রাজা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব দেবজ্যাতি মজুমদার রতন এর সঞ্চালনায় রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী গন রেজিষ্ট্রেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন।

পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর ওয়েবসাইট (www.pathantulahighschool.com) এ গিয়ে সরাসরি তথ্য পুরন করে সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন।
সরাসরি রেজিষ্ট্রেশন এর জন্য হেল্প ডেস্ক নং 01716388177 তে যোগাযোগ অথবা WhatsApp করতে পারেবেন। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ১৫/০৯/২০২৬পর্যন্ত।

বিকাশ বা নগদ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। বিকাশ বা নগদ একাউন্ট 01712254333 এবং ব্যাংক একাউন্ট নং Pathantula Bilateral High School Ex Students Reunion 2026 SB A/C No. 1121012572461
Mercantile Bank PLC Subidbazar Branch Routing No. 140913499

রেজিষ্ট্রেশন এর জন্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ
নাম, মোবাইল নং, ব্যাচ, রক্তের গ্রুপ, টি শার্ট এর সাইজ এর তথ্য প্রদান করতে হবে।
পুনর্মিলনী ২০২৬ আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের সবাইকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানানো হয়

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুন ২০২৬

পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন

www.jugabheri.com