এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, আইন উদ্দিনের নির্মাণাধীন বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইন উদ্দিন ও তার ছেলে বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাইফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুন ২০২৬

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

www.jugabheri.com