এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা

যুগভেরী ডেস্ক ::: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ) ও শাহ ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ব্লুওয়াটার শপিং সিটির ৮ম তলায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইপিএফের সিলেট বিভাগীয় সমন্বয়ক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে প্রকৃতি সংরক্ষণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, শিক্ষাবিদ ও গবেষক মিহির কান্তি চৌধুরী, সিসিকের ৩৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, ইমজা নিউজ ডটকমের সম্পাদক বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, ইমজার সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ছুটন সিংহ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর ও নাবিদ হাসান।
বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জলাভূমি ভরাট, নদী দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় পরিবেশ সুরক্ষা, হাওর ও জীববৈচিত্র্য রক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং পরিবেশবান্ধব জীবনযাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিক, পরিবেশকর্মী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ‘প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভা

www.jugabheri.com