সিলেটে পেছনে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে পেছনে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Daily Jugabheri
প্রকাশিত time ago 57 minutes
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামে নিজ বাড়িতে পেছনে দুই হাত বাঁধা অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদিকুল ইসলাম রুপক (২৭) আব্দুল মুক্তাদিরের ছেলে। রোববার বিকেলে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দরজা খুলে ঘরের ভেতর রুপকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবী, দুই হাত বাঁধা অবস্থায় আত্মহত্যা করা সম্ভব নয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের সন্দেহ।
বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।