এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

মোল্লা পাড়া ঈদগাহ মাঠ ঢালাই কাজের শুভ উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ২২ মে, শুক্রবার, ২০২৬
মোল্লা পাড়া ঈদগাহ মাঠ ঢালাই কাজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার দোয়ারাবাজারঃ

।দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ঈদগাহ মাঠের বহুল প্রতীক্ষিত মাঠের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামের সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার আলোকে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করেন বৃহত্তর লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজি রোসমতআলী চিনুমিয়া সাহেবের সুযোগ্য নাতি, লন্ডন প্রবাসী ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাকিবুল আলম সাকিল। উদ্বোধনকালে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন একটি এলাকার সামগ্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। মোল্লা পাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হলে মুসল্লিরা আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মোল্লা পাড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা সাংবাদিক শাহজাহান আকন্দ, মাঠ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বিল্লাল, সাধারণ সম্পাদক রুহুল আকন্দ, সমাজসেবক আবু বক্কর, বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল হাই, হাসমত আলী, গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, আব্দুস সাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী আরও বলেন, দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে মাঠে কাদার সৃষ্টি হওয়ায় মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হতো। মাঠ ঢালাই কাজ সম্পন্ন হলে ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে আয়োজন করা সম্ভব হবে। স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি উন্নয়ন কাজ নয়, বরং এটি এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের একটি অংশ। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানান

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২২ মে ২০২৬

মোল্লা পাড়া ঈদগাহ মাঠ ঢালাই কাজের শুভ উদ্বোধন

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )