এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন

Daily Jugabheri
প্রকাশিত time ago 15 minutes
আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন

যুগভেরী ডেস্ক ::: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বিশাল শো-ডাউন দেয় দলটি। এতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সিলেটের একাধিক সংসদ সদস্য অংশ নেন।

রেজিস্ট্রারি মাঠে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সমাবেশ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি সিলেটের ছয়টি সংসদীয় আসনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 November 2026

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন

বিস্তারিত কমেন্টে