এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ০৫ মে, মঙ্গলবার, ২০২৬
জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ছুয়াব আলী (৫৫) নামে এক কৃষক। সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া নিজের জমির বোরো ধান কাটতে হাওরে গিয়েছিলেন ছুয়াব আলী। দীর্ঘক্ষণ জলাবদ্ধ জমিতে ধান কাটার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

জগন্নাথপুরে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »