এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Daily Jugabheri
প্রকাশিত ০৩ মে, রবিবার, ২০২৬
সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব

যুগভেরী ডেস্ক ::: ​সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।রোববার দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান র‍্যাব-৯ এর সিইও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, প্রধানমন্তী জনসভাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান আরও জোরদার করে আরও ৫ জনসহ মোট ১০ জনকে আইনের আটক করে র‍্যাব।

র‌্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), মো. আজিজুর রহমান (২৪), আবু বকর (২৪), মোঃ জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), ও মো. নাজমুল ইসলাম (২৬)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন