এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ-বগি লাইনচ্যুত

Daily Jugabheri
প্রকাশিত 29 May, Friday, 2026
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ-বগি লাইনচ্যুত

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওউ ওয়াগনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে সুত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

এসব তথ্য জানিয়ে শমশেরনগর রেল সেটশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 May 2026

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ-বগি লাইনচ্যুত

বিস্তারিত কমেন্টে