এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত 30 May, Saturday, 2026
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কারে মৃত্যু হয় বলে শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে ৬ মাস বয়সী আরিফা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ৮ মাস বয়সী আব্দুল্লাহ আল মাহি বয়স শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে ।

বিভাগে ‎এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন, মৌলভীবাজার জেলার ৯ এবং হবিগঞ্জ জেলার ৫ জন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৩৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ৩০ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ বাড়লে প্রয়োজন অনুযায়ী বেড সংখ্যা আরও বাড়ানো হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 May 2026

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে