এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

যুগভেরী ডেস্ক ::: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আবদুল মাওফিক চৌধুরী জানান, গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন