এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিলামে আলোচনা ও দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জানুয়ারি, সোমবার, ২০২৬
বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিলামে আলোচনা ও দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজার বাড়িতে দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা ফজলু মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ছালেহ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আহমদ ফাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল মালিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এমবিআই পাশা খন্দকার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাবুদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা,লন্ডন নিউ আম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, কার্ডিফ বিএনপি নেতা আশরাফ হোসেন, সিলেট জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউপি’র চেয়ারম্যান আহমেদ জিলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, সিলেট জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক রিপল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা সজ্জাদ মিয়া কাপ্তান, মোতাহির হোসেন জুনেদ, সাংবাদিক সুলতান সুমন, সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জুমায়েল ইসলাম জুমেল, সিলাম ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি হাজী আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাজী পাবেল আহমদ, শাহ টিপু সুলতান, সিলাম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল আমিন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহবুব হাসান রিং কু, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলতাফ হোসেন, আনা মিয়া, আব্দুল হক শোয়েব, আসার মিয়া, বিশ্বজিৎ চক্রবর্তী অপন, পুরজিৎ দে, শাপরান আহমেদ, রুহেল আহমদ কবিরসহ যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিট, ঢাকা বিএনপির নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলা, সিলাম ইউপি এবং ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সহস্রাধিক নেতা কর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্মথক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে আলেম উলামা ও সকলের উপস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন