এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

Daily Jugabheri
প্রকাশিত ১০ জানুয়ারি, শনিবার, ২০২৬
কোম্পানীগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ একটি ট্রাক আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলা পরিষদের সামনের চেকপোস্টে অভিযান চালিয়ে এই ভারতীয় পণ্য সহ ট্রাক আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়া সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিস বিস্কুট সহ বিভিন্ন প্রকারের মালামাল বোঝাই ট্রাক আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ভারতীয় পণ্য সহ ট্রাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান ভারতীয় পণ্য আটকের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন