এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জে কোছাপের শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৬ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬
কোম্পানীগঞ্জে কোছাপের শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করেছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সৈয়দ শাহ (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করে কোছাপ।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সাধারণ সম্পাদক মো: মারজান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক মেম্বার আব্দুল মতিন, তজম্মুল আলী সুন্দর। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মইনুল ইসলাম, সহ- ক্রীড়া সম্পাদক শাহিন আলম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্র পরিষদ এর সভাপতি আদনান, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন