এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 27 December, Saturday, 2025
কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ  মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার( ২৭ ডিসেম্বর) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ সফিকুল ইসলাম খানের নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে থানাধীন পূর্ণাছগাম এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী বৃদ্ধা আসামির একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে এবং অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-২৮, তারিখ ২৭/১২/২০২৫ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় অভিযুক্ত প্রধান আসামি জনিক বাবু দাস (৩২)। তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের মৃত মানিক দাসের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 December 2025

কোম্পানীগঞ্জে ধ র্ষ ণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে