এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলামে সার্জেন্ট আজিজুর রহমানের ইন্তেকাল

Daily Jugabheri
প্রকাশিত 26 December, Friday, 2025
সিলামে সার্জেন্ট আজিজুর রহমানের ইন্তেকাল

দক্ষিণ সুরমা সিলাম খালপাড় নিবাসী প্রবীণ মুরুব্বী,বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট,খালপার বায়তুল মামুর জামে মসজিদের মুতওয়াল্লি আলহাজ্ব আজিজুর রহমান গেদন ২৬ ডিসেম্বর শুক্রবার ভোর ৬ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছে বয়স হয়েছিল ৮৫ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ৫ কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার রাত ৮-২০ মিনিটের সময় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সার্জেন্ট আজিজুর রহমানের মৃত্যুতে প্রকাশ করেছেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুজ্জামান সাধারণ সম্পাদক সাংবাদিক হাজী এম আহমদ আলী। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। –বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 December 2025

সিলামে সার্জেন্ট আজিজুর রহমানের ইন্তেকাল

বিস্তারিত কমেন্টে