
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে ২ নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর( ৫৩) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর) গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কর্মকারের নেতৃত্বে এসআই জগৎ জ্যোতি দাস,এসআই আব্দল্লাহ আল মামুনসহ সঙ্গীয়ফোর্স একটি বিশেষ অভিযান( ডেবিল হান্ট -২) পরিচালনা করে। অভিযানকালে ২ নং ইসলামপূর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর কে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় । তিনি উত্তর ঢালারপাড় গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং (৫)তাং ০৩/০৯/২০২৪ ধারা ৪/৫ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার(সংশোধন) আইন এর মামলা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন