
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ শাহ আলম (৫১) কে গ্রেফতার করা হয়। তিনি ০২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতারকৃত শাহ আলম উত্তর ঢালারপাড় গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন