এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

স্বাধীনতার ৫৪ বছর পরেও ধান খেতে ফুটবল খেলতে হয় : তামিম ইয়াহয়া

Daily Jugabheri
প্রকাশিত ১৪ ডিসেম্বর, রবিবার, ২০২৫
স্বাধীনতার ৫৪ বছর পরেও ধান খেতে ফুটবল খেলতে হয় : তামিম ইয়াহয়া

সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট ৬ আসনের ক্রীড়াঙ্গন বদলে দিোব। প্রতি ইউনিয়নে একটি করে উপযুক্ত খেলার মাঠ করা হবে যেন তরুন সমাজ তাদের মেধার বিকাশের চর্চা করতে পারে।
তিনি ইনকিলাব মঞ্চের সমন্বয়ক ওসমান হাদির জন্য দুআ চেয়ে বলেন, ওসমান হাদি এদেশের পক্ষের। দলমত নির্বিশেষে দেশের পক্ষে যারা থাকবে আমরা তাদেরকে ভালোবাসি।

তিনি শনিবার রাতে গোলাপগঞ্জে ২০২৫ সালের একাডেমি কাপের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ এমসি একাডেমি কুল এন্ড কলেজ মাঠে একাডেমি কাপ ২০২৫ এর ফাইনালায় খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি হাসান ইমাদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জামায়াতে ইসলামী নেতা রাসেল আহমদ, খেলার উদ্যোক্তা সাকেল আহমদ। উপস্থিত ছিলেন পৌর বিএনপিনেতা দুলাল আহমদ ও সুলেমান মেম্বার প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৪ ডিসেম্বর ২০২৫

স্বাধীনতার ৫৪ বছর পরেও ধান খেতে ফুটবল খেলতে হয় : তামিম ইয়াহয়া

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )