এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

ইসির কমিশন সভা আজ, নির্ধারণ হবে ভোট ও তফসিলের তারিখ

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, রবিবার, ২০২৫
ইসির কমিশন সভা আজ, নির্ধারণ হবে ভোট ও তফসিলের তারিখ

যুগভেরী ডেস্ক ::: নির্বাচন কমিশন (ইসি) রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা আয়োজন করতে যাচ্ছে। এ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ, তফসিলসহ নির্বাচন পূর্ববর্তী সব গুরুত্বপূর্ণ তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

 

ইসি জানিয়েছে, রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এ সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এটি কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় আলোচ্যসূচিতে রয়েছে-

• আইন ও রীতির আলোকে তফসিল-পূর্ব ও তফসিল-পরবর্তী কার্যক্রম পর্যালোচনা

• গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি

• মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়

• রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত

• জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও SOP নির্ধারণ

• ২৯ নভেম্বরের মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ

• অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ

• ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ) সংক্রান্ত সিদ্ধান্ত

• এবং বিবিধ

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৭ ডিসেম্বর ২০২৫

ইসির কমিশন সভা আজ, নির্ধারণ হবে ভোট ও তফসিলের তারিখ

www.jugabheri.com