এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Daily Jugabheri
প্রকাশিত 05 October, Sunday, 2025
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক ::: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জানায়, এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রোববার (৫ অক্টোবর) ভোরে এ হামলা হয়েছে বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরাইলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা।

আইডিএফের দাবি, গত ১৮ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরার ইসরায়েল লক্ষ্য করে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলের কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতিরা।

এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 October 2025

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিস্তারিত কমেন্টে