এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Daily Jugabheri
প্রকাশিত 26 September, Friday, 2025
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক ::: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালেই এ কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এবং পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রবিন্দু চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ইসলামাবাদ, পেশোয়ার, অ্যাটক, চিত্রলসহ আশপাশের এলাকায় ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে আঘাত হানা ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 September 2025

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বিস্তারিত কমেন্টে