এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাঁচ ভেঙে এক বাংলাদেশি গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত 02 August, Saturday, 2025
কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাঁচ ভেঙে এক বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করায় এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা (সিআইএসএফ)। পরে ওই বাংলাদেশি যুবককে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর কর্ত্পক্ষ জানায়, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি।

বিমানবন্দরের সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন ওই যুবক।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 August 2025

কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাঁচ ভেঙে এক বাংলাদেশি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে