এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মাইলস্টোন ট্রাজেডি-বাঁচানো গেল না মাহিয়াকেও

Daily Jugabheri
প্রকাশিত 24 July, Thursday, 2025
মাইলস্টোন ট্রাজেডি-বাঁচানো গেল না মাহিয়াকেও

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। সে অষ্টম শ্রেণীতে পড়ত। এ নিয়ে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এনিয়ে ইনস্টিটিউট ১৩ জনের মৃত্যু হলো।

এদিকে, হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি ব্লকে থাকে পরিবারটি। ৩ মেয়েকে রেখে গত ৫ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুপু মিলে বাচ্চাদের লালনপালন করতেন। তবে মা মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানেনা। তিনি উত্তরার বাসায় অবস্থান করছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 July 2025

মাইলস্টোন ট্রাজেডি-বাঁচানো গেল না মাহিয়াকেও

বিস্তারিত কমেন্টে