এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

উত্তরায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

Daily Jugabheri
প্রকাশিত ২৯ জুন, রবিবার, ২০২৫
উত্তরায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

রাজধানীর উত্তরা আজমপুর মোড়ে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন মারা গেছে। মৃতরা হলো ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)।

গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে ছিল তারা। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ওসি আরও জানান, মৃতরা তিনজন আত্মীয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে মৃত নাঈমুলের মামাতো ভাই মো. শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার নবাববাড়ি এলাকায় থাকতেন। তবে পেশায় কিছুই করতেন না। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতেন। ফাহিম একটি কলেজে পড়াশুনা করতেন। ফাহিমের আরেক মামা গতরাতে কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যায়। সেখানেই আসছিল তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় একটি ট্রাক তাদের উপর উঠিয়ে দেয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন