এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নবীনগরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

Daily Jugabheri
প্রকাশিত 05 June, Thursday, 2025
নবীনগরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

যুগভেরী ডেস্ক ::: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও সোহাগ মিয়া সম্পর্কে আত্মীয়।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। এ সময় বাঁশবাজার থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহয় হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 June 2025

নবীনগরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

বিস্তারিত কমেন্টে