এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রী খালাস

Daily Jugabheri
প্রকাশিত ৩০ এপ্রিল, বুধবার, ২০২৫
দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তার স্ত্রী খালাস

যুগভেরী ডেস্ক ::: বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩০ এপ্রিল) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান খালাস পেয়েছেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে।

এ মামলায় খালাস পাওয়ায় আমানউল্লাহ আমানের ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন