এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

আ.লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে’-নাহিদ ইসলাম

Daily Jugabheri
প্রকাশিত ২২ মার্চ, শনিবার, ২০২৫
আ.লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে’-নাহিদ ইসলাম

যুগভেরী ডেস্ক ::: আওয়ামী লীগ ১/১১ কারণে ফ্যাসিবাদ হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে শনিবার (২২ মার্চ) লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘এই মাটিতে জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে।’

সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন