এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জামায়াত আমিরের

Daily Jugabheri
প্রকাশিত ১৯ মার্চ, বুধবার, ২০২৫
গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জামায়াত আমিরের

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জামায়াত আমিরের

যুগভেরী ডেস্ক ::: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরায়েলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধ বিরতির মধ্যেও গণহত্যা এই পবিত্র রমজান মাসেও চালিয়ে যাচ্ছে ইসরাইল। নিন্দা ও ধিক্কার!’

তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদেরকে পরাজিত করুন।আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গত সোমবার রাত থেকে নতুন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৪০৪ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন