এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ-আর নেই

Daily Jugabheri
প্রকাশিত 20 December, Friday, 2024
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ-আর নেই

যুগভেরী ডেস্ক ::: অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও ভূমি উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।

প্রয়াত উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফের সহকারী ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ব্যারিস্টার ওসমান লিখেছেন, আমার পিতৃতুল্য সিনিয়র এ এফ হাসান আরিফ স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।

এর আগে, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তিনি ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিস, বাণিজ্যিক সালিস, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, করপোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, পাবলিক আস্বাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 December 2024

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ-আর নেই

বিস্তারিত কমেন্টে