এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ

Daily Jugabheri
প্রকাশিত 03 December, Tuesday, 2024
রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক। গত সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন- রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই ইউনিয়নের সুফ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। আহত অপর আরোহী রাজু (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা যায়, তিন মোটরসাইকেল আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে রাজনগরের দিকে আসছিলেন। এসময় মুশুরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 December 2024

রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ

বিস্তারিত কমেন্টে