এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ভিন্ন কৌশলে আসছিলো ভারতীয় চিনি সিলেটে

Daily Jugabheri
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪

সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে ধরা পড়ে কোটি টাকার চিনি। একেক অভিযানে বিশাল অংকের টাকার চিনি আটক হলেও থামছে না চোরাচালান। বরং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল।

 

পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘বুঙ্গার চিনি’ গন্তব্যে নিয়ে আসতে তারা নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। এবার বাসে করে সিলেট মহানগরীতে আসছিলে চিনিরি একটি বড় চালান। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ল পুলিশের হাতে। এসময় আটক হয়েছেন তিনজন। শুক্রবার শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।আটককৃতরা হলেন, হেলাল আহমদ (২৫), হোসনে আরা (২৮) ও পারুল (৪০)।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি বাস আটক করে তল্লাশীকালে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন