এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

মাধবপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১৮

Daily Jugabheri
প্রকাশিত ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ট্রাকের সাথে মামুন নামের একটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকার সময় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ঢাকাগামী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৮ আহত হন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও সিলেট রেফার করেন।

আহতরা হলেন রুমা বেগম (২৩), আব্দুল আহম্মদ (৩৫), সজীব (২৫), মাহমুদা (৪৩), মুক্তা রানী (২২), তোফায়েল আহমদ (২৫), আজমল হোসেন (২৫), মিলন হাওলাদার (৪০), রাজিব (২১), আব্দুল কাদির (২০), মিলন হোসেন (৩৪), মাহমুদ হোসেনসহ নাম না জানা আরও কয়েকজন।

দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুঘণ্টা ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন