এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

মীরা দাসের প্রয়াণ

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
মীরা দাসের প্রয়াণ

বিশিষ্ট সমাজসেবী প্রয়াত গৌরচাঁদ দাসের সহধর্মিণী, সাবেক অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস, অ্যাডভোকেট গৌতম দাস এবং মদন মোহন সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক ও সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস এবং গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর পারচেসিং অফিসার শ্যামল দাসের জননী শ্রীমতী মীরা দাস (৯৪) আর নেই।

তিনি গতকাল ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট নগরের নয়াসড়ক, জেলরোডস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং সিলেটের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মীরা দাস ছিলেন একজন স্নেহময়ী, অতিথিপরায়ণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব। তাঁর স্নেহ ও আন্তরিকতায় অনেকেই ঋদ্ধ হয়েছেন।

প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান রবিবার বিকেল ৫টায় সিলেটের চালিবন্দর মহাশ্মশানে সম্পন্ন হয়।

মীরা দাসের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৮ জুলাই ২০২৬

মীরা দাসের প্রয়াণ

বিস্তারিত কমেন্টে