এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 14 hours
হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

 

তিন শিশু হলো- কামরুল, কৃষ্ণা ও নিহাদ; তাদের তিনজনের বয়স ১০ মাসের নিচে।

 

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৮ জুলাই ২০২৬

হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে